IQNA

নভেম্বরের মাঝামাঝি সময়ে ‘সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠা’ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন

21:44 - September 30, 2013
সংবাদ: 2597536
আন্তর্জাতিক বিভাগ : নভেম্বর মাসের মাঝামাঝি সময়ে এ সম্মেলনে অনুষ্ঠিত হওয়ার বিষয়ে প্রস্তুতির কথা ঘোষণা করেছে আন্তর্জাতিক সমাজ (পরিভাষাটি আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বেলায় ব্যবহৃত হয়)।
ভয়েস অব রাশিয়া ওয়েব সাইটের বরাত দিয়ে ইকনার রিপোর্ট : আজ সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠার জন্য প্রথম পদক্ষেপ নেয়া সম্ভব –এ কথার প্রতি ইশারা করে জাতিসংঘের মহাসচিব বলেছেন, জেনেভা ২ বৈঠকের জন্য জাতিসংঘ প্রস্তুত।
তিনি বলেন : বর্তমানে উভয় পক্ষের উচিত গণতন্ত্র ভিত্তিক ও শান্তিপূর্ণ ভবিষ্যত গঠনের বিষয়ে মনোযোগী হওয়া। এ সম্মেলনে সিরিয়ার জনপ্রতিনিধিগণের উপস্থিতি অবশ্যক। সিরিয়ার বিষয়ে প্রভাব ফেলতে সক্ষম এমন সকলের উচিত সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠার জন্য সর্বাত্মক চেষ্টা চালানো।
রুশ পররাষ্ট্র মন্ত্রী সার্গেই লাভোরভ সিরিয়ার অভ্যন্তরিন দ্বন্দের উভয় পক্ষকে এ শান্তি আলোচনায় অংশগ্রহণের আহবান জানিয়েছেন।
জাতিসংঘে সিরিয়ান প্রতিনিধি ‘বাশার জাফারী’ এ সম্মেলনে অংশগ্রহণের বিষয়ে সিরিয়ার প্রস্তুতির ঘোষণা করেছেন।#1295270
captcha