বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : এ সম্মেলন ইসলামি সংস্কৃতি ও যোগাযোগ সংস্থার আন্তর্জাতিক কালচারাল স্টাডিজ বিভাগের উদ্যোগে এবং আনকারায় অবস্থিত ইসলামি ইরানের সাংস্কৃতিক কেন্দ্র ও তুরস্কের তুর্ক ইতিহাস ফাউন্ডেশনের সহযোগিতায় ‘তুরস্কে আয়োজিত ইসলামি প্রজাতন্ত্র ইরানের সাংস্কৃতিক বছর’ উপলক্ষে অনুষ্ঠিত হবে।
ইরান ও তুরস্ক সমাজকে অত্যাধুনিক সমাজে রূপান্তরিত করণে ইসলামের ভূমিকা, ইসলামি সভ্যতায় ইরান ও তুরস্কের রাজনৈতিক অবস্থান, ঔপনিবেশিকদের বিপরীতে ইরান ও তুরস্কের অবস্থান, ইসলামি সংস্কৃতি ও সভ্যতায় ইরান ও তুরস্কের ইসলামি নির্মাণ শিল্পের অবস্থান ইত্যাদিসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় এ সম্মেলনে পর্যালোচিত হবে।
উল্লেখ্য, এ সম্মেলনে অংশগ্রহণে ইচ্ছুকগণকে আগামী ২২শে অক্টোবর নাগাদ প্রবন্ধের সারাংশ প্রেরণের আহবান জানানো হয়েছে। অধিক অবগতির জন্য iranturkeyrelations@gmail.com ই-মেইলে যোগাযোগ করা যেতে পারে।#1295918