IQNA

আবারও মিয়ানমারে মুসলমানদের উপর হামলা ও অগ্নিসংযোগ

13:25 - October 02, 2013
সংবাদ: 2598562
আন্তর্জাতিক বিভাগ: মিয়ানমারে চরমপন্থি বৌদ্ধরা গতকাল মঙ্গলবারে মুসলমানদের উপর হামলা চালিয়ে তাদের বাসগৃহে আগুন জ্বালিয়েছে।
‘lemonde’ ওয়েবসাইটের বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: মিয়ানমারের রাখাইন প্রদেশে চরমপন্থি বৌদ্ধরা ১ম অক্টোবরে মুসলমানদের উপর হামলা চালিয়েছে এবং বহু সংখ্যক বাসগৃহে আগুন জ্বালিয়েছে।
বৌদ্ধভিক্ষুরা উক্ত প্রদেশের ৯৪ বছর বয়সী এক মুসলিম নারীকে হত্যা করেছে।
বন্দর শহরের থান্ডুইর রাস্তায় একে অপরের সঙ্গে হাতাহাতির মাধ্যমে বৌদ্ধভিক্ষুরা মুসলমানদের উপর উগ্র হয়ে উঠে।
উপকূলীয় থান্ডুই শহরে এই হামলায় ৯০ বছর বয়সী একজন বৃদ্ধা নিহত হন এবং কমপক্ষে ৭০ থেকে ৮০টি বাড়িঘর জালিয়েছে চরমপন্থি বৌদ্ধরা।
এ অবস্থায় মিয়ানমারের প্রেসিডেন্ট সেইন ওই রাজ্যে সফর করেছেন। রাখাইনে দাঙ্গা শুরু হওয়ার পর এই প্রথম প্রেসিডেন্ট ওই রাজ্যে সফর করেন।
প্রেসিডেন্টের এই সফরের মূল উদ্দেশ্য হচ্ছে রাখাইন প্রদেশের বৌদ্ধভিক্ষু এবং বৌদ্ধ ও মুসলিম নেতাদের সাথে দেখা করা এবং সহিংসতা শেষ করার পন্থা খুঁজে বের করা।
উল্লেখ্য যে, ২০১২ সালে শুরু থেকে এপর্যন্ত মিয়ানমারে চরমপন্থি বৌদ্ধদের হামলার দরুন প্রায় ২০০ জন মুসলমান নিহত এবং এক লাখ চল্লিশ হাজার জন গৃহহীন হয়েছে।
1297294

captcha