বার্তা সংস্থা ইকনা : দায়েশ (আইএসআইএল) সন্ত্রাসীরা সব ইসরায়েলি
সেনাবাহিনীর সদস্য বলে মন্তব্য করেছেন সৌদি আরবের গ্রান্ড মুফতি শায়েখ
আব্দুল আজিজ আল শায়েখ। দেশটির জাতীয় দৈনিক সৌদি গেজেটকে দেয়া এক টেলিফোন
সাক্ষাৎকারে তিনি এ কথা করেন।
সৌদি গেজেটের বরাত দিয়ে দ্য এক্সপ্রেস ট্রিবিউন এ বিষয়ে মঙ্গলবার এক খবরে
প্রকাশ করে। সাক্ষাৎকারে দেশটির সিনিয়র স্কলারস কমিশনের চেয়ারম্যান গ্রান্ড
মুফতি বলেছেন, ‘সন্ত্রাসবাদী এ গোষ্ঠীর সদস্যরা ইসলাম ও মুসলিমদের জন্য
ক্ষতিকর। তাদেরকে (আইএসআইএল) ইসলামের অনুসারী হিসেবে বিবেচনা করা যাবে না।’
গত সপ্তাহে সৌদি আরবে বিদ্রোহ এবং আইএসআইএলের কুখ্যাত খলিফা আবু বকর আল
বাগদাদির ইসরায়েলে হামলা চালানোর আহ্বানের পর এ মন্তব্য করলেন সৌদি গ্রান্ড
মুফতি। ইসরায়েলে আইএসআইএলের হামলার আহ্বানকে মিথ্যা উল্লেখ করে আজিজ বলেন,
‘আইএসআইএল জঙ্গিরা হচ্ছে ইসরায়েলি সেনাবাহিনীর অংশ। তাই ইসরায়েলে হামলার
আহ্বান সম্পূর্ন মিথ্যা। আসল তথ্য হচ্ছে, আইএসআইএল ইসরায়েলি সেনাবাহিনীর
অংশ। এই সংগঠনটির মাথারা সব ইসরায়েলের সেনা অথবা সেনাবাহিনীর প্রশিক্ষিত।’#