বার্তা সংস্থা ইকনা: নাইজেরিয়ার শিয়া এবং মুসলমানদের নেতা আল্লামা শেখ
জাকজাকির সমর্থনে ভারতের লাকনু শহরের মুসলমানদের উপস্থিতিতে ২৭শে ডিসেম্বর
‘একদিন নাইজেরিয়ার নিপীড়িত মুসলমান এবং শহীদদের পাশে’ শিরনামে বিশেষ
সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
লাকনু শহরের জামে মসজিদের খতিব ও ইমাম হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন
সাইয়্যেদ কালবে জাওয়াদ নাকাভী বলেন: নাইজেরিয়ার শিয়া মুসলমানদের নেতা
আল্লামা শেখ জাকজাকিকে কোন কারণ ছাড়াই গ্রেফতার করার হয়েছ।
নাইজেরিয়ার সরকারের নিকট আল্লামা জাকজাকিকে গ্রেফতার করার কারণ অবিলম্বে
জনসম্মুখে ঘোষণা করার আহ্বান জানিয়েছেন সাইয়্যেদ কালবে জাওয়াদ নাকাভী।
এছাড়াও তিনি আলে সাউদ এবং ইসরাইলিদের সমর্থনে নাইজেরিয়ার শিয়া মুসলমানদের
ওপর হামলা হয়েছে বলে জানান এবং অবিলম্বে আল্লামা শেখ জাকজাকির মুক্তির দাবী
জানান।
3470540



