IQNA

ইসলামভীতির প্রধান শিকার হচ্ছে আমেরিকায় হিজাবী নারীরা

23:05 - January 01, 2016
সংবাদ: 2600019
আন্তর্জাতিক বিভাগ: আমেরিকার অন্যান্য মুসলমানদের তুলনায় হিজাব পরিহিতা নারীরা বেশী ইসলামভীতির শিকার হয়ে থাকেন। এই আক্রমণের পরিমাণ এতটাই বেশী যে কিছু অমুসলিম নারীরা তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করার জন্য মাথায় স্কার্ফ পরেছেন।

বার্তা সংস্থা ইকনা:  "ট্রামাইন কালিবু" নামে ১৯ বছরের এক যুবতি শিকাগো শহর থেকে যখন ছুটিতে ওয়াশিংটনে তার বাড়িতে আসেন তখন মুসলমানদের সাথে একাত্মতার প্রতীক হিসাবে মাথায় ওড়না পরেন।
তিনি বলেন: যে সকল মুসলিম নারীরা হিজাব পরার কারণে সর্বদা চরমপন্থিদের হামলা শিকার হন তাদের সাথে একাত্মতা প্রকাশ করার জন্য মাথায় স্কার্ফ মাথায় দিয়েছি। আমার বিশ্ববিদ্যালয়ের আরো অনেকেই আমার মত সিদ্ধান্ত নিয়েছেন।
বর্তমানে যুক্তরাষ্ট্রে মুসলিম নারীদের পরিস্থিতির খুবই খারাপ বিশেষ করে যারা হিজাব পরেন তাদের জন্য আরও কঠিন।
এখন মুসলিম নারীরা ঘর থেকে বের হতে ভয় পান এবং তারা যতটা সম্ভব বাড়ি থেকে বের না হওয়ার চেষ্টা করেন।
সংবাদ সংস্থার রিপোর্ট অনুযায়ী, প্যারিসে হামলার পর থেকে আমেরিকার মুসলমানদের বিরুদ্ধে ৩৮টি সহিংস হামলার ঘটনা ঘটেছে।
3470888

%e0%a6%87%e0%a6%b8%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae%e0%a6%ad%e0%a7%80%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a7%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b9%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%86%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%9c%e0%a6%be%e0%a6%ac%e0%a7%80-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80%e0%a6%b0%e0%a6%be%e0%a6%87%e0%a6%b8%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae%e0%a6%ad%e0%a7%80%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a7%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b9%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%86%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%9c%e0%a6%be%e0%a6%ac%e0%a7%80-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80%e0%a6%b0%e0%a6%be

captcha