বার্তা সংস্থা ইকনা : ‘বিনিত্সকো বেতশিন’ ইহুদিদের উগ্রতাবাদী ডানপন্থী
সংস্থা ‘লাহিকা’র প্রধান জায়নবাদী ইসরাইলের ২নং চ্যানেলকে দেয়া সাক্ষাতকারে
কুদস শহরের সকল মসজিদ ও গীর্জায় অগ্নিসংযোগের প্রতি সমর্থন জানিয়ে দাবী
করেছেন : এর উদ্দেশ্য হচ্ছে শহর থেকে অইহুদি সকলকে ধ্বংস করা।
শহরে খ্রিষ্টানদের উপস্থিতির বিষয়ে অসন্তুষ্টি প্রকাশ করে তিনি বলেন :
আমাদের এ অসন্তুষ্টি আমাদের (ইহুদিদের) কাজের মাধ্যমেও স্পষ্ট হতে হবে।
জায়নবাদী উগ্র এ রাবাই তার বর্ণবাদী মন্তব্যের ধারাবাহিকতায়
খ্রিষ্টানদেরকে প্রতিরোধ করার প্রয়োজনীয়তার প্রতি গুরুত্বারোপ করে বলেন :
কুদস শহরে খ্রিষ্টান ধর্মের বিস্তার রোধ করতে হবে। পাশাপাশি এ শহরে
খ্রিষ্টানদের ধর্মীয় অনুষ্ঠান পালনে বাধা সৃষ্টি করতে হবে।
বলাবাহুল্য, এর পূর্বেও বেশ কয়েকবার ইহুদি রাবাই কুদস শহরের গীর্জায় অগ্নিসংযোগের আহবান জানিয়েছিলেন।
এ প্রতিবেদনের ভিত্তিতে, ইহুদিদের উগ্রতাবাদী ডানপন্থী সংস্থা ‘লাহিকা’র
প্রধান ‘বিনিত্সকো বেতশিন’ কুদস শহরের ৩টি গীর্জা অগ্নিসংযোগের অভিযোগে
অভিযুক্ত এবং বেশ কয়েকজন খ্রিষ্টান পাদ্রীকেও তিনি অবমাননা করেছেন।#
3471072
সূত্র : ভেটো