IQNA

কুদস শহরের মসজিদ ও গীর্জায় অগ্নিসংযোগের আহবান ইহুদি রাবাইয়ের

23:12 - January 01, 2016
সংবাদ: 2600023
আন্তর্জাতিক বিভাগ : জায়নবাদী এক রাবাই বর্ণবাদী ও বিদ্বেষপূর্ণ এক মন্তব্যে কুদস শহরে অবস্থিত সকল মসজিদ ও গীর্জায় অগ্নিসংযোগের আহবান জানিয়েছেন।
বার্তা সংস্থা ইকনা : ‘বিনিত্সকো বেতশিন’ ইহুদিদের উগ্রতাবাদী ডানপন্থী সংস্থা ‘লাহিকা’র প্রধান জায়নবাদী ইসরাইলের ২নং চ্যানেলকে দেয়া সাক্ষাতকারে কুদস শহরের সকল মসজিদ ও গীর্জায় অগ্নিসংযোগের প্রতি সমর্থন জানিয়ে দাবী করেছেন : এর উদ্দেশ্য হচ্ছে শহর থেকে অইহুদি সকলকে ধ্বংস করা।
শহরে খ্রিষ্টানদের উপস্থিতির বিষয়ে অসন্তুষ্টি প্রকাশ করে তিনি বলেন : আমাদের এ অসন্তুষ্টি আমাদের (ইহুদিদের) কাজের মাধ্যমেও স্পষ্ট হতে হবে।
জায়নবাদী উগ্র এ রাবাই তার বর্ণবাদী মন্তব্যের ধারাবাহিকতায় খ্রিষ্টানদেরকে প্রতিরোধ করার প্রয়োজনীয়তার প্রতি গুরুত্বারোপ করে বলেন : কুদস শহরে খ্রিষ্টান ধর্মের বিস্তার রোধ করতে হবে। পাশাপাশি এ শহরে খ্রিষ্টানদের ধর্মীয় অনুষ্ঠান পালনে বাধা সৃষ্টি করতে হবে।
বলাবাহুল্য, এর পূর্বেও বেশ কয়েকবার ইহুদি রাবাই কুদস শহরের গীর্জায় অগ্নিসংযোগের আহবান জানিয়েছিলেন।
এ প্রতিবেদনের ভিত্তিতে, ইহুদিদের উগ্রতাবাদী ডানপন্থী সংস্থা ‘লাহিকা’র প্রধান ‘বিনিত্সকো বেতশিন’ কুদস শহরের ৩টি গীর্জা অগ্নিসংযোগের অভিযোগে অভিযুক্ত এবং বেশ কয়েকজন খ্রিষ্টান পাদ্রীকেও তিনি অবমাননা করেছেন।#3471072
সূত্র : ভেটো
captcha