বার্তা সংস্থা ইকনা: ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সর্বোচ্চ নেতার দেওয়া
বিবৃতির ওপর ইঙ্গিত করে ইরানের প্রভাবশালী আলেম ও জুমার খতিব হুজ্জাতুল
ইসলাম কাজেম সিদ্দিকী আজ (১ম ডিসেম্বর) জুমার নামাজের খুতবায় বলেন: অবশ্যই
আমাদের জীবনের সাথে, পশুর জীবনের পার্থক্য থাকা উচিত। পশুরা স্বভাবজের ওপর
নির্ভর করে জীবন যাপন করে। আর অপর দিকে আমরা মহান আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ
জীব এবং আমাদের জীবনকে আল্লাহর প্রদত্ত নিয়মের মাধ্যমে পরিচালিত করতে হবে
এবং খোদায়ী বৈশিষ্ট্যের প্রভাব থাকতে হবে।
হুজ্জাতুল ইসলাম কাজেম সিদ্দিকী ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সকলকে
অভিনন্দন জানিয়ে বলেন: মহানবী হযরত মুহাম্মাদ (সা.) সকল সৃষ্টি জগতের জন্য
রহমত হয়ে এসেছেন।
এছাড়াও তিনি নাইজেরিয়ার বিশিষ্ট আলেম আল্লামা শেখ জাকজাকির ব্যাপারে বলেন:
আল্লামা শেখ জাকজাকি তার ৬ সন্তানকে ইসলামের পথে বিলিয়ে দিয়েছেন। তার ৬
সন্তানই শহীদ হয়েছে। ইসলাম রক্ষা করার জন্য নাইজেরিয়ায় যে সকল মুসলমানেরা
শহীদ হয়েছেন, তাদের রক্ত বৃথা যাবে না।
আলেম হুজ্জাতুল ইসলাম কাজেম সিদ্দিকী সাম্রাজ্যবাদীদের নানা ষড়যন্ত্রের
বিষয়ে মুসলমানদের সতর্ক হওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, শত্রুদেরকে মুসলমানদের
মনুষ্যত্ব নষ্টের সুযোগ দেয়া যাবে না।
হুজ্জাতুল ইসলাম কাজেম সিদ্দিকী আরও বলেছেন, পশুর সঙ্গে মানুষের
জীবনযাপনের পার্থক্য থাকতে হবে। পশু তার প্রবৃত্তি অনুযায়ী জীবনযাপন করে।
কিন্তু মানুষ হচ্ছে পৃথিবীতে আল্লাহর খলিফা। তার জীবনে খোদায়ী বৈশিষ্ট্যের
প্রভাব থাকতে হবে।
মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে মানুষ হত্যার প্রতি ইঙ্গিত করে
তিনি বলেন, আধুনিক অজ্ঞতা (জাহিলিয়াত) মানুষের নীতি-নৈতিকতা ধ্বংস করে
দিচ্ছে। ন্যায় বিচার ও বিবেক মরে যাচ্ছে। বর্তমান বিশ্বে মনুষ্যত্বকে
গুরুত্ব দেয়া হচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি।