বার্তা সংস্থা ইকনা: "ডেইলি স্টার" সংবাদপত্রে প্রকাশিত খবরে জানানো
হয়েছে, সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সন্ত্রাসবাদের অভিযোগে ২য় জানুয়ারিতে
সেদেশের জনপ্রিয় ও বিশিষ্ট আলেম আয়াতুল্লাহ শেখ নিমরকে মৃত্যুদণ্ড প্রদান
করেছে।
গত বছর অক্টোবর মাসে রিয়াদ সুপ্রিম কোর্ট এবং আপিল আদালত এই শিয়া আলেমের
মৃত্যুদণ্ডের রায় জারি করে বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের অনুমতি নেওয়ার
জন্য সেদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বাদশাহ দপ্তরে প্রেরণ করে।
প্রতিবেদন অনুযায়ী, সৌদি আরবের প্রখ্যাত শিয়া আলেম শেখ নিমর আল-নিমর সহ
৪৭ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে দেশটির স্বরাষ্ট্র
মন্ত্রণালয় জানিয়েছে।
যাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে তাদের মধ্যে ৪৫ জন সৌদি আরবের ও ১ জন মিশরীয় এবং ১ জন চাদ প্রজাতন্ত্রের অধিবাসী।
উক্ত ৪৭ জন বন্দিকে সৌদি আরবের রিয়াদ, মক্কা, মদিনা, আল-শারকিয়া,
আল-কাসিম, হায়েল, আসির, আল-জুফ, নাজরান, বাহে এবং তাবুক শহরে মৃত্যুদণ্ড
কার্যকর করা হয়।
উল্লেখ্য, শেখ নিমরসহ সৌদি কারাগারে আটক সব রাজনৈতিক বন্দির মুক্তির জন্য
আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর আহ্বান উপেক্ষা করে সৌদি সরকার এ সকল
বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করল। ২০১৪ সালে সৌদি আদালত শেখ নিমরকে
মৃত্যুদণ্ডের আদেশ দিলে বিশ্বব্যাপি প্রতিবাদ ও নিন্দার ঝড় উঠে। গত মার্চে
সৌদি আপিল বিভাগ শেখ নিমরের মৃত্যুদণ্ডের আদেশ বহাল রাখে। এতে বিভিন্ন
আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন এবং ইরান, ইরাক, লেবানন, আফগানিস্তান এবং
ভারত সহ অন্যান্য মুসলিম দেশ কড়া প্রতিবাদ জানায়।
3471660