IQNA

পবিত্র কুরআন অবমাননার দায়ে মার্কিন নাগরিকের বিচার

13:54 - January 03, 2016
সংবাদ: 2600032
আন্তর্জাতিক ডেস্ক: আমেরিকার মিযুরী প্রদেশের একটি ইসলামি কেন্দ্রে পবিত্র কুরআন অবমাননার দায়ে অ্যাডাম ডেভিড স্মোক’কে বিচারের কাঠগড়ায় তুলেছে সেদেশের আদালত।
বার্তা সংস্থা ইকনা: মিযুরী প্রদেশের "স্প্রিংফিল্ড" নামক অঞ্চলে অবস্থিত ইসলামিক সেন্টারে হামলা এবং পবিত্র কুরআনের দুই খণ্ড পাণ্ডুলিপি পোরানোর অভিযোগ করে অ্যাডাম ডেভিড স্মোকের বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দান করেন আমেরিকার এক নাগরিক।
ইসলামিক সেন্টারে হামলা এবং পবিত্র কুরআনের দুই খণ্ড পাণ্ডুলিপি পোরানোর অভিযোগ ক্যালিফোর্নিয়া ‘এজ ওয়াটার ‘ শহরের নাগরিক অ্যাডাম ডেভিড স্মোককে ২৯শে ডিসেম্বর কাঠগড়ায় তোলা হয়েছে।
ডেভিড স্মোক স্বীকার করেছে যে, ২০১১ সালের জানুয়ারি মাসে সে সহ অপর দুই ব্যক্তি স্প্রিংফিল্ডারের ইসলামিক সেন্টারে হামলা করেছে এবং স্প্রে দিয়ে ইসলামিক সেন্টারে দেয়ালে অবমাননাকর উক্তি লিখেছে।
এছাড়াও ২০১১ সালের এপ্রিল মাসে এই তিন ব্যক্তি পবিত্র কুরআনের দুই খণ্ড পাণ্ডুলিপিতে আগুন লাগায় এবং উক্ত ইসলামিক সেন্টারের সম্মুখে ‘ইসলাম নিপাত যাক’ স্লোগান লিখে পালিয়ে যায়।
আমেরিকার আদালতে অ্যাডাম ডেভিডের শাস্তি হিসেবে ১৪ দিন কারাদণ্ড সহ মুক্ত অবস্থায় ৫ বছর তত্ত্বাবধানের অধীনে এবং ১০,৪৪০ ডলার জরিমানা সহ বাধ্যতামূলক ৪০ ঘণ্টা কমিউনিটি পরিষেবা প্রদানের (সম্ভবত স্প্রিংফিল্ড ইসলামী কেন্দ্রে)  প্রস্তাব দেওয়া হয়েছে।
স্প্রিংফিল্ডারের ইসলামিক সেন্টারে হামলা হওয়ার সময় ‘উজারকেস’ গির্জার কাউন্সিলের নির্বাহী পরিচালক পুরোহিত মার্ক আট্রাকুফ বলেন: ‘আমার মুসলমান বন্ধুদের জন্য আমি অতি উদ্বিগ্ন’।
তিনি উক্ত শহরের ধর্মীয় সম্প্রদায়ের নিকট ইসলামিক সেন্টার ও মুসলমানদের সমর্থনে বিক্ষোভ প্রদর্শন এবং মুসলমানদের নিরাপত্তার আহ্বান জানিয়েছিলেন।
3470962
captcha