বার্তা সংস্থা ইকনা: ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট ইসহাক জাহাঙ্গিরি বলেছেন: সৌদি আরব কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করায় ইরানের কোনো ক্ষতি হবে না। ভাইস প্রেসিডেন্ট আজ তেহরানে বলেন, কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার নাশকতামূলক, তড়িঘড়ি ও অযৌক্তিক সিদ্ধান্তে প্রকৃতপক্ষে ক্ষতিগ্রস্ত হবে সৌদি আরবই।
সাম্প্রতিক বছরগুলোতে মধ্যপ্রাচ্যের ঘটনাপ্রবাহে সৌদি আরবের নীতির সমালোচনা করে ভাইস প্রেসিডেন্ট জাহাঙ্গিরি বলেন, সৌদি আরব বিগত বছরগুলোতে মধ্যপ্রাচ্য জুড়ে সহিংসতা ছড়িয়ে দিয়েছে। উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সৃষ্টি করে ইরাক ও সিরিয়াকে অস্থিতিশীল করেছে রিয়াদ।
ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট বলেন, বাহরাইনের গণবিপ্লব দমনে সেনা পাঠানোর পাশাপাশি ইয়েমেনে আগ্রাসন চালিয়ে নিরপরাধ মুসলমানদের হত্যা করে কোনো লক্ষ্যই অর্জন করতে পারেনি সৌদি আরব। সৌদি জনগণের প্রতি সব সময় ইরানের শ্রদ্ধা ছিল এবং সৌদি আরবের কোনো ক্ষতি হোক তা তেহরান চায় না।
http://iqna.ir/fa/news/3464535