বার্তা সংস্থা ইকনা: "ব্যাবিলনের" প্রদেশের এক সংস্থা জানিয়েছে: ইরাকের দক্ষিণাঞ্চলীয় "ব্যাবিলনের" প্রদেশের সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী এক সাথে ৪টি মসজিদে হামলা করে মসজিদগুলো ধ্বংস করেছে।
এ সংস্থা দাবি করেছে: সৌদি আরবে আয়াতুল্লাহ শেখ নিমরের মৃত্যুদণ্ড কার্যকরের প্রতিবাদে এ হামলা চালানো হয়েছে।
এ ব্যাপারে সংস্থাটি জানিয়েছে: সশস্ত্র জঙ্গি বাহিনী আজ সকালে "ব্যাবিলনের" প্রদেশের আল হিল্লা শহরের উত্তরাঞ্চলীয় সানজার গ্রামের ‘আল ফাতহ’ মসজিদ এবং আল বাকরালী নামক অঞ্চলের ‘ওমর বাঞ্জইয়াসের’ মসজিদ এবং ‘আল উসরিয়া’ মসজিদ সহ অপর একটি মসজিদে (নাম প্রকাশ হয়নি) হামলা চালিয়ে আগুন লাগিয়েছে।
মসজিদে এ হামলার ফলে ৪টি মসজিদই সম্পূর্ণ ধ্বংস হয়েছে এবং মসজিদের আশেপাশের গৃহসমূহের ক্ষতি হয়েছে।
৪টি মসজিদে হামলার পর সহিংসতা প্রতিরোধ করার জন্য ইরাকের নিরাপত্তা বাহিনী জরুরি অবস্থা ঘোষণা করে শহরের অন্যান্য মসজিদে সেনা মোতায়েন করেছে।