IQNA

ফিলিস্তিনি কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরো:

২০২০ সালে যায়নবাদীদের ছাড়িয়ে যাবে ফিলিস্তিনিরা

15:28 - January 06, 2016
সংবাদ: 2600057
আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনি কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরো ঘোষণা করেছে: ২০২০ সালের মধ্যে ফিলিস্তিনের ভূমিতে ইহুদিবাদী ইসরাইলিদের তুলনায় ফিলিস্তিনিদের সংখ্যা অধিক হবে।

বার্তা সংস্থা ইকনা: এ পরিসংখ্যানে উল্লেখ করা হয়েছে: ২০২০ সালের পূর্বে ফিলিস্তিনিদের তুলনায় ইসরাইলিদের সংখ্যা হ্রাস পাবে।

২০১৫ সালে ডেমোগ্রাফিক এলাকার বার্ষিক বিশ্লেষণশিরোনামে এক জরিপ প্রকাশ হয়েছে। এ জরিপ অনুযায়ী ঐতিহাসিক ফিলিস্তিন তথা পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম, গাজা এবং অধিকৃত অঞ্চলে প্রায় ৬.২২ মিলিয়ন ফিলিস্তিনি অধিবাসী জীবনযাপন করছে। অপরদিকে যায়নবাদীর সংখ্যা ৬.৩২ মিলিয়ন।

ফিলিস্তিনি অধিবাসী ও ইসরাইলি অধিবাসীর সংখ্যা ২০১৭ সালের মধ্যে সমান সমান হবে এবং ২০২০ সালে মধ্যে ফিলিস্তিনি অধিবাসীর সংখ্যা ইসরাইলি অধিবাসীদের তুলনায় অধিক হবে। প্রতিবেদন অনুযায়ী, ২০২০ ফিলিস্তিনিদের সংখ্যা প্রায় ৭.১৩ মিলিয়নে পৌঁছাবে এবং ইসরাইলিদের সংখ্যা ৬.৯৬ মিলিয়নে পৌঁছাবে।

http://iqna.ir/fa/news/3464611


captcha