IQNA

আল্লামা শেখ জাকজাকির মুক্তির দাবিতে নাইজেরিয়ায় ব্যাপক বিক্ষোভ

15:10 - January 11, 2016
সংবাদ: 2600078
আন্তর্জাতিক ডেস্ক: নাইজেরিয়ার ইসলামি আন্দোলনের (IMN) নেতা প্রখ্যাত শিয়া আলেম আল্লামা শেখ ইব্রাহিম জাকজাকির মুক্তির দাবিতে দেশটির বিভিন্ন এলাকায় ব্যাপক বিক্ষোভ হয়েছে ।

বার্তা সংস্থা ইকনা: নাইজেরিয়ার বৌচি, কানো, ইয়োবসহ অন্যান্য রাজ্যে দেশটির জনগণ গতকাল (শনিবার) ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করেছে।

বিক্ষোভকারীরা তখন আল্লামা শেখ জাকজাকিসহ তার স্ত্রী এবং শত শত অনুসারীকে অবিলম্বে নি:শর্তে মুক্তির দাবি করেন। পাশাপাশি তারা আল্লামা জাকজাকির ছবি ও পোস্টার বহন করে নাইজেরিয়ার সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয়।

গত ১৩ ডিসেম্বর নাইজেরিয়ার সেনাবাহিনী আল্লামা জাকজাকির বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করার পর থেকে তিনি পুলিশের হেফাজতে রয়েছেন। সেই সময় তাকে রক্ষা করতে যারা এগিয়ে আসে নাইজেরিয়া সামরিক বাহিনী তাদেরকে নির্মম ভাবে হত্যা করে।

এর আগের দিন নাইজেরিয়ার মুসলমানরা যখন জারিয়া শহরে হুসাইনিয়া বাকিয়াতুল্লাহ ইসলামি কেন্দ্রের একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিচ্ছিলেন তখন সেখানে হামলা চালায় সেনাবাহিনী।নাইজেরিয়ার ইসলামি আন্দোলনের প্রধান ইব্রাহিম জাকজাকি ওই কেন্দ্রের একটি ধর্মীয় অনুষ্ঠানে বক্তব্য দেয়ার প্রস্তুতি নিচ্ছিলেন কোনো কোনো সূত্র জানিয়েছে, ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা দেশটির সেনাপ্রধান লে. জেনারেল তুকুর ইউসুফ বুরাতাইর গাড়ির বহর থামিয়ে দেয়ার চেষ্টা করলে ওই কেন্দ্রে সেনাবাহিনী হামলা চালায়।

উল্লেখ্য, সামরিক বাহিনীরা যখন মুসলমানদের গ্রেফতার করে তাদের মধ্যে অনেকেই আহত ছিল এবং তার কোন চিকিৎসার ব্যবস্থা করা হয়নি। নাইজেরিয়ার ইসলামী আন্দোলনের প্রতিবেদন অনুযায়ী, সঠিক চিকিৎসার অভাবে বন্দিদের মধ্যে একজন নিহত হয়েছে। নাইজেরিয়ার সেনাবাহিনী দাবী করেছে আল্লামা শেখ জাকজাকি এবং তার স্ত্রী জীবিত ও সুস্থ রয়েছে। তবে তাদেরকে কোথায় রাখা হয়েছে এবং তাদের কোন ভিডিও ও ছবি প্রকাশ হয়নি। নাইজেরিয়ার সামরিক বাহিনী এ শিয়া নেতাকে অপরাধমূলক ষড়যন্ত্র এবং পাবলিক বিশৃঙ্খলা উস্কে দেওয়ার বানোয়াট অভিযোগে গ্রেফতার করেছে।

http://www.iqna.ir/fa/news/3466382

captcha