প্রতিবেদন অনুযায়ী, বোমা বিস্ফোরণের কিছুক্ষণের মধ্যে আহতদের স্থানান্তরিত করার জন্য অনেক অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে উপস্থিত হয়।
এ হামলার ফলে তুরস্কের সামরিক বাহিনীর অনেক সৈন্য আহত হয়েছে।
এ হামলাটি আত্মঘাতী হামলা হতে পারে বলে তুরস্কের মিডিয়ার জানিয়েছে।
ইস্তাম্বুল হচ্ছে তুরস্কের দ্বিতীয় সর্বোচ্চ জনবহুল শহর এবং এর আগেও সেখানে বড় ধরনের বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সিরিয়া ইস্যু এবং তুরস্কের কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকে গেরিলাদের বিরুদ্ধে তুর্কি সামরিক অভিযানের কারণে দেশটি সম্প্রতি অনেক বেশি অস্থিতিশীল হয়ে উঠেছে।