বার্তা সংস্থা ইকনা:
ইহুদি ঔপনিবেশিকরা ১০শে জানুয়ারি ইসরায়েলি সেনাবাহিনীর কড়া পাহারার মাধ্যমে আল-আকসা
মসজিদের প্রাঙ্গণে প্রবেশ করে নিজেদের অনুষ্ঠান অনুষ্ঠিত করছে। মসজিদের প্রাঙ্গণে নাচ, গান এবং হৈচৈ করে
মসজিদের পবিত্রতা ক্ষুণ্ণ করে মসজিদের অবমাননা করেছে।
দখলদার ইহুদিরা ক্ষুদ্র ক্ষুদ্র দলে বেধে একের পর এক মসজিদে প্রবেশ করেছে। ইহুদীবাদী সেনারা আল মাগারিবা দরজা তাদের জন্য খুলে দেয় এবং ক্ষুদ্র ক্ষুদ্র দলে তারা মসজিদে প্রবেশ করে।
যখন দখলদার ইহুদিরা মসজিদুল আকসার প্রাঙ্গণে প্রবেশ করেছে, তখন ফিলিস্তিনি মুসল্লিগণ এবং মসজিদুল আকসার খাদেমরা প্রাঙ্গণে উপস্থিত ছিলেন। এসময় তারা এ অবমাননাকর কাজের প্রতিবাদ জানায়।
অথচ ইসরায়েলি সেনাবাহিনীর ফিলিস্তিনি যুবকদের মসজিদুল আকসায় প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং শুধুমাত্র নারী ও বৃদ্ধদের মসজিদুল আকসায় প্রবেশের অধিকার দিয়েছে।