IQNA

ইমাম আলী (আ.)এর মাযারের গম্বুজ মেরামতের জন্য ১০০ কিলোগ্রাম স্বর্ণ অনুদান

17:24 - January 16, 2016
সংবাদ: 2600115
আন্তর্জাতিক ডেস্ক: ইমাম আলী (আ.)এর পবিত্র মাযারের গম্বুজ মেরামতের জন্য ইরাকের কেন্দ্রীয় ব্যাংক ১০০ কিলোগ্রাম খাটি সোনা অনুদান করেছে।
বার্তা সংস্থা ইকনা: ইমাম আলী (আ.)এর মাযার মেরামত পরিকল্পনা বাস্তবায়নের জন্য ইরাকের কেন্দ্রীয় ব্যাংক ১০০ কিলোগ্রাম খাটি সোনা অনুদান করেছে।

ইমাম আলী (আ.)এর মাযার কমিটি বোর্ডের সদস্য মুজাফফর মাহাবুবগতকাল ১৫ই জানুয়ারি এ ব্যাপারে বলেন: ইমাম আলী (আ.)এর মাযার মেরামত পরিকল্পনার প্রথম ধাপে গম্বুজের ভিত্তি পুনর্নির্মাণের কর্ম সফল ভাবে সম্পন্ন করা হয়েছে। তামা ও স্বর্ণ দ্বার গম্বুজের নীচের অংশের কাজ সম্পন্ন করা হয়েছে।

তিনি বলেন: দ্বিতীয় ধাপের কাজ আজ শুরু হয়েছে। এ ধাপের কাজের মাধ্যমে মাযারের গম্বুজের কাজ সম্পন্ন করা হবে। ৯০০০টি তামার ইটের গম্বুজের কাজ সম্পন্ন করা হবে। অতঃপর স্বর্ণ দ্বারা গম্বুজ পরিবেষ্টিত করা হবে।

ইমাম আলী (আ.)এর পবিত্র মাযারের প্রকৌশল ডিরেক্টর ফলাহ আল-সারাফএ ব্যাপারে বলেন: ইমাম আলী (আ.)এর পবিত্র মাযারের গম্বুজ মেরামতের জন্য ইরাকের কেন্দ্রীয় ব্যাংক ১০০ কিলোগ্রাম খাটি সোনা অনুদান করেছে।

তিনি বলেন: প্রথাগত স্থাপত্যের কোন পরিবর্তন ছাড়াই ইমাম আলী (আ.)এর মাযারের উন্নয়ন ও বিস্তারের কর্ম অব্যাহত থাকবে।

বলাবাহুল্য, ১৯৭০ সালের পর থেকে ইমাম আলী (আ.)এর মাযার সম্প্রসারণ ও পুনর্নির্মাণের জন্য কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি। দীর্ঘ এ সময় অতিবাহিত হওয়ার ফলে এবং অতীতে যুদ্ধ ও আবহাওয়ার কারণে মাযারের কিছু অংশে ব্যাপক ক্ষতি সাধন হয়েছে।

iqna

captcha