IQNA

সন্ত্রাসীদেরকে ব্যর্থ করে আল-সুফিয়া মুক্ত করলে ইরাকি সেনারা

18:27 - January 17, 2016
সংবাদ: 2600121
আন্তর্জাতিক ডেস্ক: দখলদার সন্ত্রাসী দায়েশের সকল প্রচেষ্টাকে ব্যর্থ করে ইরাকের আল সুফিয়া অঞ্চলকে সন্ত্রাস মুক্ত করতে সক্ষম হয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী।
বার্তা সংস্থা ইকনা: আল-আনবার প্রদেশের কাউন্সিল প্রধান সাবহ কার্হুত ঘোষণা করেছেন: ইরাকি সেনারা এবং আল আনবারের পুলিশরা সন্ত্রাসীদের হাত থেকে আল সুফিয়া অঞ্চল মুক্ত করতে সক্ষম হয়েছে। এখন এ অঞ্চলের ভবনে ইরাকী পতাকা উড্ডয়ন করা হয়েছে।

আল সুমারিয়া চ্যানেলে এক সাক্ষাতকারে কার্হুত গুরুত্বারোপ করে বলেছেন: আল সুফিয়া মুক্ত করার সময় অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ এবং তাদের বেশ কিছু সদস্য নিহত হয়েছে ও বাকীর আল সুফিয়া থেকে পালিয়ে গিয়েছে।

তিনি বলেন: বর্তমানে আল সুফিয়া অঞ্চলকে সন্ত্রাস মুক্ত করে নিজেদের দখলে নিতে সক্ষম হয়েছে সেনারা।

এছাড়াও কর্নেল মাজিদ আল ফাতালাভি ঘোষণা করেছেন: ইরাকি সেনারা আর রামাদির পূর্বাঞ্চলীয় আল বুসুদা ও আল সুরাহ নামক দুটি অঞ্চল সন্ত্রাস মুক্তি করতে সক্ষম হয়েছে।

iqna

captcha