IQNA

তাইওয়ানে তৈরি করা হল ‘হাইহিল জুতা’র স্বরূপ বিশাল চার্চ

20:27 - January 18, 2016
সংবাদ: 2600128
আন্তর্জাতিক ডেস্ক: তাইওয়ানে মেয়েদের হাইহিল জুতার আকৃতিতে নীল কাঁচ দিয়ে তৈরি করা হয়েছে একটি বিশাল চার্চ।
বার্তা সংস্থা ইকনা: অস্ট্রিয়ারে ‘Alien close’ নামক অদ্ভুত ভবন নির্মাণের পর তাইওয়ানের সরকার নীল কাঁচ দিয়ে মেয়েদের হাইহিল জুতার আকৃতিতে এই বিশার চার্চটি নির্মাণ করার পদক্ষেপ গ্রহণ করেছে। এই ভবনটি তাইওয়ানের চি ইপ্রদেশের উপকূলে নির্মাণ করা হয়েছে।

হাইহিল জুতার আকৃতিতে নীল কাঁচ দিয়ে তৈরি এই বিশাল চার্চটি নির্মাণ করতে ৬,৮৬,০০০ ডলার ব্যয় হয়েছে।

দুই মাসের মধ্যে এ ভবনটি নির্মাণ করা হয়েছে। ভবিষ্যতে এ ভবনে বিয়ের অনুষ্ঠান ও পর্যটকদের আকৃষ্ট করার জন্য ব্যবহার হবে।

প্রতিবেদন অনুযায়ী, এ ভবনটি নির্মাণে পেছনে একটি দরিদ্র তরুণীর করুণ জীবন কাহিনী লুকায়িত রয়েছে। রোগে আক্রান্ত হওয়ার পর তার দুপা কেটে ফেলতে হয় এবং এর ফলে তার বিয়ের অনুষ্ঠান বাতিল হয়ে যায়। এরপর থেকে মেয়েটি সারা জীবন অবিবাহিত অবস্থায় কাটাতে হয় এবং স্থানীয় এক চার্চে তার বাকী জীবন অতিবাহিত করে।

এ চার্চ ৮ম ফেব্রুয়ারি জনসাধারণের প্রদর্শনের জন্য উদ্বোধন করা হবে। বর্তমানে এ চার্চটি দেখা এবং চার্চের ছবি তোলার জন্য সেখানে পর্যটকের ভিড় জমেছে।

iqna

captcha