IQNA

ক্যামেরুনে একটি মসজিদে আত্মঘাতী হামলায় নিহত ৪

9:17 - January 19, 2016
সংবাদ: 2600132
আন্তর্জাতিক ডেস্ক: ক্যামেরুনের উত্তরাঞ্চলীয় একটি মসজিদে আত্মঘাতী হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। ১৮ই জানুয়ারি সন্ত্রাসীদের এ হামলার ফলে কমপক্ষে ৪ জন মুসল্লি নিহত হয়েছে।
ক্যামেরুনে একটি মসজিদে আত্মঘাতী হামলায় নিহত ৪
বার্তা সংস্থা ইকনা: ক্যামেরুনের উত্তরাঞ্চলীয় আঙ্গটুচিউ গ্রামের একটি মসজিদ সন্ত্রাসীদের আত্মঘাতী হামলার ফলে কমপক্ষে ৪ জন মুসল্লি নিহত হয়েছে।

সাধারণত এ সকল অঞ্চলে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী বোকো হারাম হামলা করে থাকে। এদিকে সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, ক্যামেরুনের উত্তরাঞ্চলীয় আঙ্গটুচিউ গ্রামের একটি মসজিদ সন্ত্রাসীদের আত্মঘাতী হামলার ফলে কমপক্ষে ৪ জন মুসল্লি নিহত ও অপর ২ জন আহত হয়েছে।

এছাড়াও পাঁচ দিন পূর্বে ক্যামেরুনের উত্তরাঞ্চলীয় অপর একটি মসজিদে অনুরূপ হামলায় ১২ জন নিহত হয়েছে।

iqna


captcha