IQNA

ইমাম হুসাইন (আ.)এর মাযারে যায়নাব (সা. আ.) নামক প্রাঙ্গণের নির্মাণ কর্ম শুরু

20:14 - January 19, 2016
1
সংবাদ: 2600137
আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের পবিত্র নগরী কারবালায় ইমাম হুসাইন (আ.)এর মাজারে আকিলা যায়নাব (সা. আ.) নামক প্রাঙ্গণের নির্মাণ কর্ম শুরু করা হয়েছে।
ইমাম হুসাইন (আ.)এর মাযারে যায়নাব (সা. আ.) নামক প্রাঙ্গণের নির্মাণ কর্ম শুরু
বার্তা সংস্থা ইকনা: ইমাম হুসাইন (আ.)এর মাজারের পাশে ৫২ হাজার বর্গ মিটার জমির ওপরে এ প্রাঙ্গণ নির্মাণ করা হচ্ছে।

ইমাম হুসাইন (আ.)এর মাজারের কর্তৃপক্ষ এক বিবৃতিতে ঘোষণা করেছেন: ইমাম হুসাইন (আ.)এর মাজার বিস্তারের প্রকল্পে ধারাবাহিকতায় এ প্রাঙ্গণ নির্মাণ করা হচ্ছে। যায়েরদের সুবিধার্থে এ প্রাঙ্গণের ভূগর্ভে দুটি স্তর নির্মাণ করা হবে।

এ ব্যাপারে ইমাম হুসাইন (আ.)এর মাজারের প্রকৌশল ও কারিগরি প্রকল্পের পরিচালক মুহাম্মাদ হাসান কাজেম বলেন: এ পরিকল্পনার মাধ্যমে একটি বৃহৎ গ্রন্থাগার, দুই তালা বিশিষ্ট জাদুঘর, কার্পেটের মিউজিয়াম ও হাসপাতাল নির্মাণ করা হবে।

এ প্রকল্প বাস্তবায়নের জন্য ইসলামি প্রজাতন্ত্র ইরানের কাউসারদাতব্য প্রতিষ্ঠানের সাথে ১১ই জুনে একটি চুক্তিপত্রে স্বাক্ষর করেন ইমাম হুসাইন (আ.)এর মাযার কর্তৃপক্ষ।

এ প্রকল্পটি বাস্তবায়নের জন্য ৭৫০ বিলিয়ন ইরাকী দিনার বরাদ্দ করা হয়েছে।

3468293


প্রকাশিত: 1
পর্যালোচনা করা হচ্ছে: 0
প্রকাশযোগ্য নয়: 0
cvbrreup
0
0
20
captcha