
ইমাম হুসাইন (আ.)এর মাজারের কর্তৃপক্ষ এক বিবৃতিতে ঘোষণা করেছেন: ইমাম হুসাইন (আ.)এর মাজার বিস্তারের প্রকল্পে ধারাবাহিকতায় এ প্রাঙ্গণ নির্মাণ করা হচ্ছে। যায়েরদের সুবিধার্থে এ প্রাঙ্গণের ভূগর্ভে দুটি স্তর নির্মাণ করা হবে।
এ ব্যাপারে ইমাম হুসাইন (আ.)এর মাজারের প্রকৌশল ও কারিগরি প্রকল্পের পরিচালক মুহাম্মাদ হাসান কাজেম বলেন: এ পরিকল্পনার মাধ্যমে একটি বৃহৎ গ্রন্থাগার, দুই তালা বিশিষ্ট জাদুঘর, কার্পেটের মিউজিয়াম ও হাসপাতাল নির্মাণ করা হবে।
এ প্রকল্প বাস্তবায়নের জন্য ইসলামি প্রজাতন্ত্র ইরানের ‘কাউসার’ দাতব্য প্রতিষ্ঠানের সাথে ১১ই জুনে একটি চুক্তিপত্রে স্বাক্ষর করেন ইমাম হুসাইন (আ.)এর মাযার কর্তৃপক্ষ।
এ প্রকল্পটি বাস্তবায়নের জন্য ৭৫০ বিলিয়ন ইরাকী দিনার বরাদ্দ করা হয়েছে।