
আরবি ভাষায় পরিচালিত আল ইয়াউমুস সাবি’য় এ প্রতিবেদনটি প্রকাশ করেছে।
ইংরেজিতে অনুদিত প্রাচীন কুরআন
ইংরেজি ভাষায় সর্বপ্রথম Alexander Ross নামক এক ব্যক্তি কুরআন অনুবাদ করেন। তিনি ফরাসি ভাষা থেকে ইংরেজি ভাষায় অনুবাদ করেন। পরবর্তীতে এ অনুদিত কুরআন অধ্যয়ন করার পর বুঝতে পারলের অনুদিত কুরআন তেমন সঠিক হয়নি। অতঃপর তিনি ১৭৩৪ সালে সরাসরি আরবি থেকে পুনরায় অনুবাদ করেন।
ফরাসি ভাষায় অনুবাদ
ইস্তাম্বুলে ফ্রান্সের কনসাল জেনারেল ‘আন্দ্রেয়া ডুরিয়া’ প্রথম বারের মত সরাসরি আরবি ভাষা থেকে ফরাসি ভাষায় কুরআন অনুবাদ করেছেন।
ফরাসি ভাষায় অনুদিত কুরআন শরিফ প্রথম বারের মত ১৬৪৭ সালে প্রকাশিত হয়েছে এবং ১৭৭৫ সাল পর্যন্ত বেশ কয়েকবার প্রিন্ট হয়েছে।
ইব্রীয় ভাষায় অনুবাদ
‘হারমান রাকানডুরাফ’ প্রথম বারের মত ১৮৫৭ সালে প্রথম বারের মত ইব্রীয় ভাষায় অনুবাদ করেন। এ অনুবাদের পাশাপাশি তিনি পাশ্চাত্যদের মতামতও ব্যক্ত করেছে।
স্প্যানিশ ভাষায় অনুবাদ
ত্রয়োদশ শতাব্দীতে, স্পেনের "দশম আলফন্সো" রাজা পবিত্র কুরআনের ইসরা সুরার মাফাহিম সহ অনুবাদ করার নির্দেশ দেন। এ কাজের জন্য তার ব্যক্তিগত ডাক্তার ‘ইব্রাহীম আল দুন’কে নির্ধারণ করে।
রুশো ভাষায় অনুবাদ
রাশিয়ান ভাষায় সর্ব প্রথম ১৭৭৬ সালে পবিত্র কুরআন অনুবাদ করা হয়। রাশিয়ার উত্তরাঞ্চলের ‘পিটারুগার্দ’ (সেন্ট পিটার্সবার্গে প্রাচীন নাম) প্রিন্ট হয়।
ইতালিয়ান ভাষায় অনুবাদ
ইতালিয়ান ভাষায় ১৫৪৭ সালে Ander Arivaben নামক এক ব্যক্তি অনুবাদ করেন এবং এটি পৃথিবীর প্রাচীনতম কুরআনের মধ্যে সুখ্যাত লাভ করেছে।
ডাচ ভাষায় অনুবাদ
হামবুর্গে ডাচ ভাষায় অনুদিত কুরআন ১৬৪১ সালে প্রকাশিত হয়েছে। অতঃপর ‘গালাজা মাকার’ ডাচ ভাষায় কুরআন অনুবাদ করেন। এ অনুদিত কুরআন শরিফটি ১৬৫৮ সালে লন্ডনে প্রকাশ হয়েছে।
সুইডিশ ভাষায় অনুবাদ
সুইডিশ ভাষায় অনুদিত কুরআন শরিফ সর্বপ্রথম ১৮৪২ সালে প্রকাশ হয়েছে। সুইডিশ ভাষায় মরক্কোতে সুইডেনের কনসাল জেনারেল "ফ্রেডেরিক হান সেবাস্টিয়ান" অনুবাদ করেন। আরবি ভাষায় দক্ষ না হওয়ার কারণে তার এ অনুবাদটি অনেক সমালোচনার সম্মুখীন হন।