IQNA

কুরআন অবমাননাকারী নারীকে নিয়ে ডকুমেন্টারি নির্মাণ

13:00 - January 22, 2016
সংবাদ: 2600147
আন্তর্জাতিক ডেস্ক: পবিত্র কুরআন অবমাননা করার অভিযোগে গত বছর আফগানিস্তানের ২৭ বছরের নারী ‘ফারাখান্দা’কে পুরিয়ে হত্যা করা হয়েছে। আর এ ঘটনার আলোকে একটি ডকুমেন্টারি নির্মাণ করা হয়েছে।


বার্তা সংস্থা ইকনা: পবিত্র কুরআন অবমাননা করার অভিযোগে আফগানিস্তানের বেশ কয়েক পুরুষ মিলে গতবছর ১৮ই মার্চে ২৭ বছরের নারী ফারাখান্দাকে পুরিয়ে হত্যা করেছে। ফারাখান্দাকে পুড়িয়ে হত্যা করার আলোকে একটি ডকুমেন্টারি নির্মাণ করেছে সেদেশের স্যাটেলাইট চ্যানেল "আল-আরাবিয়া"র "মিনার" নামক প্রোগ্রামের পরিচালক মুহাম্মাদ আল ওরাভারী

এ ডকুমেন্টারির কিছু অংশ স্যাটেলাইট চ্যানেল "আল-আরাবিয়া"য় ১৯শে জানুয়ারি প্রকাশ হয়েছে।

মুহাম্মাদ আল ওরাভারীএ ব্যাপারে বলেন: এ ডকুমেন্টারিতে আফগানিস্তানের একটি নারীর জীবনীর আলোকে নির্মাণ করা হয়েছে। পবিত্র কুরআন পোড়ানোর অভিযোগে বেশ কয়েক পুরুষ তার ওপর হামলা করে এবং পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করে এবং অবশেষে তার মৃত শরীরে আগুন লাগায়।

তিনি বলেন: এ ডকুমেন্টারিতে নারীদের সম্পর্কে ধর্মীয় কুসংস্কারের বিষয়টি তুলে ধরা হয়েছে এবং এ ধরণের ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে সে ব্যাপারে সকলকে সতর্ক করে দেওয়া হয়েছে।

গতবছর আফগানিস্তানের রাজধানী কাবুলের শাহ দো শামশিরনামক মসজিদের কাছে পবিত্র কুরআন অবমাননার দায়ে ২৭ বছরের ফারাখান্দার ওপর বেশ কয়েক জন পুরুষ হামলা চালায় ও তার ওপর পাথর নিক্ষেপ করে। এছাড়াও তার মৃত দেহ আগুন লাগায়। অবশেষে হামলাকারীরা তার শরীরকে নদীতে ফেলে দেয়।

iqna

captcha