IQNA

৭ মাসে কুরআন হেফজ করলেন জর্ডানের এক কিশোরী

8:29 - January 23, 2016
সংবাদ: 2600153
আন্তর্জাতিক ডেস্ক: জর্ডানের ১২ বছরের কিশোরী ‘হাদিল সাইয়িদ আল সিদাভী’ মাত্র ৭ মাসে কুরআন হেফজ করতে সক্ষম হয়েছেন।
৭ মাসে কুরআন হেফজ করলেন জর্ডানের এক কিশোরী
বার্তা সংস্থা ইকনা: অনেকের নিকট ১২ বছরের কিশোরীর কুরআন হেফজের বিষয়টি একটি সাধারণ বিষয় মনে হতে পারে। তবে হাদিল সাইয়িদ আল সিদাভীমাত্র ৭ মাসে কুরআন হেফজ করে সকলকে বিস্মৃত করেছে।

হাদিল সাইয়িদ জর্ডানের আল-রামছাশহরের আবি দাজানানামক কুরআন প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষার্থী। হাদিল সাইয়িদ নিজের দৃঢ় চেষ্টা ও অধ্যবসায়ের মাধ্যমে মাত্র ৭ মাসে সম্পূর্ণ কুরআন হেফজ করতে সক্ষম হয়েছে।

কুরআন হেফজের ব্যাপারে তিনি বলেন: "আমি যখন থেকে আবি দাজানাকুরআন প্রশিক্ষণ কেন্দ্রে যায়, তখন মাত্র ৩ পারা কুরআন মুখস্থ ছিল। তবে অধ্যবসায়, প্রচেষ্টা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে স্বল্প সময়ের মধ্যে সম্পূর্ণ কুরআন হেফজ করতে সক্ষম হয়েছে।

জর্ডানের এ হাফেজের ইচ্ছা ভবিষ্যতে তিনি কুরআনের শিক্ষক হবেন।

বলাবাহুল্য, এর পূর্বে জর্ডানে ৮ বছরের নুর আবুল লাইলসম্পূর্ণ কুরআন হেফজ করতে সক্ষম হয়েছেন এবং দেশের সর্বকনিষ্ঠ হাফেজ হিসেবে খ্যাতি অর্জন করেছেন।

iqna


captcha