
বার্তা সংস্থা ইকনা: ‘ইসলাম পরিচিতি সপ্তাহ’ শিরোনামে উক্ত অনুষ্ঠানের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে গোলাপ ফুল দ্বারা সুসজ্জিত পবিত্র কুরআনের আয়াত ও হাদিস বিতরণ করা হয়েছে এবং ইসলাম ধর্ম সম্পর্কে শিক্ষার্থীদের মধ্যে আলোচনা করা হয়েছে।
এ অনুষ্ঠান সম্পর্কে রেজিনা বিশ্ববিদ্যালয়ের মুসলিম স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ‘আমির আবু গাদ্দা’ বলেন: সম্প্রতি বিশ্বে যে সকল ঘটনা ঘটছে, তার ফলে মুসলমান ও ইসলাম সম্পর্কে সকলেই প্রশ্ন করছে।
তিনি বলেন: এমতাবস্থায় আমাদেরকে, সমাজে উপস্থিত থেকে ইসলাম সম্পর্কে সকল কুসংস্কার দুর করতে হবে।
বলাবাহুল্য, গত সপ্তাহের প্রথমে এ অনুষ্ঠান শুরু হয়েছে এবং গতকাল তথা শুক্রবার পর্যন্ত একাধারে অব্যাহত ছিল।