IQNA

হযরত মাসুমা (সা. আ.)এর পবিত্র ওফাত বার্ষিকী উপলক্ষে অস্ট্রেলিয়ায় শোকানুষ্ঠান

15:14 - January 23, 2016
সংবাদ: 2600155
আন্তর্জাতিক ডেস্ক: হযরত মাসুমা (সা. আ.)এর পবিত্র ওফাত বার্ষিকী উপলক্ষে অস্ট্রেলিয়ার এডিলেড শহরের জাফারিয়া ইসলামিক সেন্টারের পক্ষ থেকে শোকানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
হযরত মাসুমা (সা. আ.)এর পবিত্র ওফাত বার্ষিকী উপলক্ষে অস্ট্রেলিয়ায় শোকানুষ্ঠান
বার্তা সংস্থা ইকনা: হযরত মাসুমা (সা. আ.)এর পবিত্র ওফাত বার্ষিকী উপলক্ষে অস্ট্রেলিয়ার এডিলেড শহরের জাফারিয়া ইসলামিক সেন্টারের পক্ষ থেকে শোকানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত শোকানুষ্ঠান আহলে বাইত (আ.)এর ভক্তদের উপস্থিতিতে ২১শে জানুয়ারিতে এডিলেড শহরের "মিলেনিয়াম" মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

এ শোকানুষ্ঠানে হযরত মাসুমা (সা. আ.)এর জীবনীর আলোকে বক্তৃতা পেশ করেন হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন গোলাম আলী হায়দারী। তিনি বক্তৃতায় বলেন: আহলে বাইত (আ.) এবং ইসলামে নারীর গুরুত্বপূর্ণ ও বিশেষ স্থান রয়েছে।

এছাড়াও পবিত্র কুরআন তেলাওয়াত, দোয়া কুমাইল পাঠ ও মর্সিয়া সহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

iqna


captcha