IQNA

বানান ভুলের জন্য জিজ্ঞাসাবাদের টেবিলে নেওয়া হল মুসলিম শিক্ষার্থীকে

1:25 - January 24, 2016
সংবাদ: 2600159
আন্তর্জাতিক ডেস্ক: বানান ভুলের জন্য ১০ বছরের মুসলিম শিশুকে জিজ্ঞাসাবাদের টেবিলে নিয়েছে ব্রিটিশ পুলিশ।
বানান ভুলের জন্য জিজ্ঞাসাবাদের টেবিলে নেওয়া হল মুসলিম শিক্ষার্থীকে

বার্তা সংস্থা ইকনা: এক রিপোর্ট বিবিসি ঘোষণা করেছে: দশ বছরের এক শিক্ষার্থী স্কুলে তার খাতায় ‘Terrace’ লিখতে যেয়ে ভুলক্রমে ‘Terrorists’ লিখেছে। আর এ অপরাধে তাকে পুলিশের জিজ্ঞাসাবাদের টেবিলে নেওয়া হয়েছে।

এ শিক্ষার্থী তার খাতায় ‘Terrace house’ লিখতে চেয়েছিল। কিন্তু ভুলবশত ‘terrorists House’ লিখেছে। এই শিক্ষার্থীর শিক্ষক বুঝতে পারেনি যে, সে ভুলবশত terrorists House লিখেছে এবং শিক্ষার্থীর এ ভুল লেখার জন্য তাকে পুলিশের হাতে সোপর্দ করে।

এ ঘটনাটি গত বছরের ডিসেম্বরে ঘটেছে। আর এজন্য পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের টেবিলে নিয়েছে এবং তার পারিবারিক কম্পিউটারটি চেক করেছে।

প্রতিবেদন অনুযায়ী, এ শিশুটির পরিবারবর্গ জানিয়েছে, এ কাজের জন্য স্কুল কর্তৃপক্ষ ও পুলিশের ক্ষমা চেতে হবে।

বিবিসির সাথে এক সাক্ষাতকারে এ শিক্ষার্থীর পরিবারের এক সদস্য বলেছেন: একটি শিশুকে এমন পরিস্থিতিতে ফেলা, তাদের উচিত হয়নি। শিশুটি এখন লিখতে ভয় পাচ্ছে

বলাবাহুল্য, গত বছরে ১৩ই নভেম্বর ফ্রান্সের রাজধানী প্যারিসে সন্ত্রাসী হামলার ফলে ১৩০ জন নিহত হয়েছে। আর এর ফলে ইউরোপের বিভিন্ন দেশে মুসলমানদের বিরুদ্ধে বিভিন্ন কুসংস্কার প্রথা বৃদ্ধি পেয়েছে এবং ইসলাম বিদ্বেষীদের কর্মকাণ্ড অতিমাত্রায় বৃদ্ধি পেয়েছে।

iqna


captcha