

বার্তা সংস্থা ইকনা: মার্কিন সেনাদের আটকের ঘটনায় জড়িত আইআরজিসি’র সদস্যরা আজ সর্বোচ্চ নেতার সঙ্গে দেখা করতে গেলে তিনি তাদের প্রশংসা করেন। আয়াতুল্লাহ খামেনেয়ী বলেন, আইআরজিসি’র সদস্যরা তাদের বিশ্বাস এবং সাহস থেকে সময়োপযোগী এ কাজ করতে সক্ষম হয়েছেন। একে তিনি ঐশী ঘটনা উল্লেখ করে বলেন, আল্লাহর ইচ্ছাতেই মার্কিন সেনারা ইরানি পানিসীমায় এসেছি এবং তারা ইরানের সেনাদের হাতে আটক হয়েছে।
মার্কিন সেনা আটকের পর আইআরজিসি’র নৌ শাখার কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী ফাদাভি জানিয়েছিলেন, ভুল করে তারা ইরানি পানিসীমায় ঢুকেছে এবং মার্কিন সরকার ক্ষমা চাওয়ার পর আটক ১০ সেনাকে মুক্তি দেয়া হয়। সূত্র: রেডিও তেহরান