IQNA

আইআরজিসি’র সদস্যদের সঙ্গে এক সাক্ষাতকারে সর্বোচ্চ নেতা:

মার্কিন সেনা আটকের প্রশংসা করলেন সর্বোচ্চ নেতা

9:29 - January 25, 2016
সংবাদ: 2600165
আন্তর্জাতিক ডেস্ক: পারস্য উপসাগরে মার্কিন মেরিন সেনা আটকের ঘটনায় ইরানি সেনাদের প্রশংসা করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী। তিনি সেনা আটকের ঘটনোকে সময়োপযোগী ও প্রশংসনীয় সাহসী পদক্ষেপ বলে মন্তব্য করেছেন। ইরানের ইসলামি বিপ্লবী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র সদস্যরা গত ১২ জানুয়ারি মার্কিন সেনাদেরকে আটক করেন।
মার্কিন সেনা আটকের প্রশংসা করলেন সর্বোচ্চ নেতা
মার্কিন সেনা আটকের প্রশংসা করলেন সর্বোচ্চ নেতা

বার্তা সংস্থা ইকনা: মার্কিন সেনাদের আটকের ঘটনায় জড়িত আইআরজিসির সদস্যরা আজ সর্বোচ্চ নেতার সঙ্গে দেখা করতে গেলে তিনি তাদের প্রশংসা করেন। আয়াতুল্লাহ খামেনেয়ী বলেন, আইআরজিসির সদস্যরা তাদের বিশ্বাস এবং সাহস থেকে সময়োপযোগী এ কাজ করতে সক্ষম হয়েছেন। একে তিনি ঐশী ঘটনা উল্লেখ করে বলেন, আল্লাহর ইচ্ছাতেই মার্কিন সেনারা ইরানি পানিসীমায় এসেছি এবং তারা ইরানের সেনাদের হাতে আটক হয়েছে।

মার্কিন সেনা আটকের পর আইআরজিসির নৌ শাখার কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী ফাদাভি জানিয়েছিলেন, ভুল করে তারা ইরানি পানিসীমায় ঢুকেছে এবং মার্কিন সরকার ক্ষমা চাওয়ার পর আটক ১০ সেনাকে মুক্তি দেয়া হয়। সূত্র: রেডিও তেহরান

iqna


captcha