
বার্তা সংস্থা ইকনা: তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে সৈন্য বাহিনীর সাথে সন্ত্রাসী গোষ্ঠী পিকেকে যুদ্ধ এখনও অব্যাহত রয়েছে। তারা সৈন্যদের উদ্দেশ্য কর সবচেয়ে জঘন্য পদ্ধতি অবলম্বন করছে।
স্টার পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি তুরস্কের সৈন্য বাহিনী ঘোষণা করেছে সাথে সন্ত্রাসী গোষ্ঠী পিকেকের সদস্যরা ল্যান্ডমাইনের উপর পবিত্র কুরআন রেখে সৈন্যদের হত্যা করার জন্য চেষ্টা করছে।
তুরস্কের সৈন্য বাহিনী ঘোষণা করেছে: পিকেকের সদস্যরা খুব ভালো ভাবে জানে যে, এই ঐশী গ্রন্থকে মাটিতে পরে থাকতে দেখে, তুরস্কের সৈন্যরা দ্রুত তা তুলে নেবে। আর এ জন্যই এই সন্ত্রাসীরা এ পথ অবলম্বন করেছে।
বেশ কয়েক সপ্তাহ যাবত তুরস্কের সৈন্যরা সেদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত পিকেকে’র সদস্যদের সাথে সংঘাতে জড়িত রয়েছে।
এই সন্ত্রাসী গোষ্ঠীর সদস্যরা গত বছরের ডিসেম্বর মাসে তুরস্কের ডিয়ারবাকর প্রদেশের সুর শহরে অটোমানের সময়ের প্রাচীন মসজিদ ‘ফাতহ পাশা’য় বোমা হামলা করেছে।
তুরস্কের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলে একটি স্বাধীন কুর্দি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য পিকেকে দীর্ঘ দিন যাবত চেষ্টা করছে। কিন্তু তারা এখনও পর্যন্ত সফল হতে পারেনি।