IQNA

ইউরোপের ১৪টি দেশে ইসলাম বিরোধী বিক্ষোভ

5:33 - January 27, 2016
সংবাদ: 2600177
আন্তর্জাতিক বিভাগ : ইসলাম বিরোধী মুভমেন্ট ‘পেগেইডা’ ঘোষণা করেছে, আগামী সপ্তাহে ‘ইউরোপকে ইসলামি ভূখণ্ড হওয়া থেকে বাঁচাতে’ ইউরোপের ১৪টি দেশে ইসলাম বিরোধী বিক্ষোভ অনুষ্ঠিত হবে।

বার্তা সংস্থা ইকনা : ইউরোপ ভিত্তিক ইসলাম বিরোধী মুভমেন্ট ‘পেগেইডা’ ঘোষণা করেছে যে, ইউরোপকে ইসলামি ভূখণ্ড হওয়া থেকে বাঁচাতে চেক প্রজাতন্ত্র, জার্মানী, স্লোভাকিয়া ও সুইডেনসহ ইউরোপের ১৪টি দেশে আগামী ৬ ফেব্রুয়ারি ইসলাম বিরোধী বিক্ষোভ অনুষ্ঠিত হবে।

পেগেইডার সদস্য তাতিয়ানা ফাস্তারলিং জানিয়েছেন, এ বিক্ষোভ আয়োজনের প্রস্তুতি গত ২৩ জানুয়ারি থেকে শুরু হয়েছে। এরই ভিত্তিতে চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগে একটি সভাও অনুষ্ঠিত হয়েছে।

তিনি বলেন : ইউরোপ মহাদেশকে একটি ইসলামি মহাদেশে রূপান্তরিত হওয়ার হাত থেকে রক্ষা করা হচ্ছে ইউরোপে তৎপর সকল ইসলাম বিরোধী মুভমেন্টসমূহের যৌথ লক্ষ্য।

ইসলাম বিরোধী ‘পেগেইডা’ মুভমেন্ট ২০১৪ সালের অক্টোবরে জার্মানীর ড্রেসডেন শহরে গঠিত হয়। এরপর ইউরোপের বিভিন্ন দেশে এর তৎপরতা প্রসার লাভ করে।

উল্লেখ্য, শরণার্থী গ্রহণের বিষয়ে জার্মানীর প্রস্তুতির ঘোষণা এবং ইংরেজি নববর্ষে আরব শরণার্থীদের কর্তৃক জার্মানী নারীদের উপর হামলার ঘটনার পর ইসলাম বিরোধী তৎপরতা বাড়িয়েছে মুভমেন্টটি।#3470438

সূত্র : IINA


captcha