IQNA

দক্ষিণ এশিয়ায় একমাত্র পাকিস্তানের দুর্নীতি ধারণা সূচকের উন্নতি

19:27 - January 27, 2016
সংবাদ: 2600179
বার্লিনভিত্তিক প্রতিষ্ঠান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বা টিআই বলেছে, দক্ষিণ এশিয়া সহযোগিতা সংস্থা বা সার্কভুক্ত পাঁচটি দেশের মধ্যে একমাত্র পাকিস্তানের বা করাপশন পারসেপশনস ইনডেক্স’র উন্নতি ঘটেছে। করাপশন পারসেপশনস ইনডেক্স সংক্ষেপে সিপিআই হিসেবে পরিচিত।
দক্ষিণ এশিয়ায় একমাত্র পাকিস্তানের দুর্নীতি ধারণা সূচকের উন্নতি

সার্কের বাকি চারটি দেশ হলো ভারত, শ্রীলংকা, নেপাল এবং বাংলাদেশ। ২০১৪ সালের তুলনায় এ চারটি দেশ একই বা কম স্কোর করেছে। রাজধানী ইসলামাবাদে ২০১৫ সালে দুর্নীতির বিশ্বজনীন ধারণা সূচক প্রকাশ করে এক বিবৃতিতে আজ (বুধবার) এ কথা জানিয়েছেন টিআই পাকিস্তানের চেয়ারম্যান সোহাইল মোজাফফর। বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তানের অবস্থান এক ধাপ এগিয়ে ৩০ উঠেছে। এতে পাকিস্তানের সামগ্রিক অবস্থানের তিন ধাপ উন্নতি হয়েছে।

এ ক্ষেত্রে পাকিস্তানের আরো ভালো করা উচিত ছিল মন্তব্য করে মোজাফফর বলেন, দুর্নীতি দমনের ক্ষেত্রে শূন্য সহিষ্ণুতা নীতি বাস্তবায়নের মাধ্যমে এমনটি করা সম্ভব।

সূত্র: রেডিও তেহরান


captcha