IQNA

সমাজের প্রত্যেককে নামাযের গুরুত্ব অনুধাবন করতে হবে: রাহবার

19:38 - January 27, 2016
সংবাদ: 2600181
আন্তর্জাতিক ডেস্ক:: ইসলামী প্রজাতন্ত্র ইরানের ২৪তম জাতীয় নামায কর্মশালার উদ্বোধনীয় অনুষ্ঠান ইসলামী বিপ্লবের মহামান্য রাহবার হযরত আয়াতুল্লাহ আল উযমা সাইয়েদ আলী খামেনেয়ীর বাণী পাঠের মাধ্যমে আজ মঙ্গলবার সকালে শুরু হয়েছে।

বার্তা সংস্থা ইকনা:
২৪তম জাতীয় নামায কর্মশালার উদ্বোধনীয় অনুষ্ঠানে ইসলামী বিপ্লবের মহামান্য রাহবার হযরত আয়াতুল্লাহ আল উযমা সাইয়েদ আলী খামেনেয়ীর প্রদত্ত বাণীতে উল্লেখ করা হয়েছে :

মহান আল্লাহর দরবারে শোকরগুজার করছি যে, ইরানের জাতীয় নামায কায়েম পরিষদের নিরলস পরিশ্রম এবং এ পরিষদের সভাপতি বিশিষ্ট আলেম হযরত হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন মুহসেন ক্বারায়াতী বিগত কয়েক বছর সারা দেশে নামায সংস্কৃতির বিস্তার সাধনে যে দূরদর্শী পদক্ষেপ নিয়েছেন; তা ধীরে ধীরে সমাজে সুফল আনতে শুরু করেছে।

নামায সর্বশক্তিমান আল্লাহর সাথে বান্দার সম্পর্কের সেতু স্বরূপ; নিয়মিত নামায আদায়ের মাধ্যমে একজন বান্দা আল্লাহর নৈকট্য লাভ এবং জীবনে সঠিক পথে অগ্রসর হতে পারে। যদি সমাজে নামাযের প্রতি গুরুত্বারোপ হ্রাস পায়, তাহলে সামাজিক অবক্ষয়সহ নানাবিধ সমস্যাদি আমাদেরকে আক্রান্ত করবে। তাই প্রত্যেক ধর্মপ্রাণ মুসলমানের উচিত নিজে নিয়মিত নামায আদায়ের পাশাপাশি অন্যকেও এক্ষেত্রে উদ্বুদ্ধ করা। সূত্র: শাবিস্তান

captcha