
বার্তা সংস্থা ইকনা: সিরিয়া এবং ইরাক থেকে ছড়িয়ে পড়া তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ গত কিছুদিন ধরে লিবিয়ায় জেঁকে বসতে শুরু করেছে। এ কারণে উত্তর আফ্রিকার এ দেশটি নিয়ে মার্কিন মহলে যথেষ্ট উদ্বেগ সৃষ্টি হয়েছে। পেন্টাগনের প্রেস সচিব পিটার কুক বলেছেন, দেশটিতে সামরিক অভিযানসহ অন্যান্য বিষয়ে নিয়ে চিন্তাভাবনা করা হচ্ছে।
২০১১ সালে সাবেক স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দাফির বিরুদ্ধে সশস্ত্র গণআন্দোলনের সময় মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর অভিযানের পর থেকেই দেশটির নিরাপত্তা পরিস্থিতির অবনতি হয়েছে। সন্ত্রাসীরা দেশটির অরাজক পরিস্থিতির পুরো সুযোগ গ্রহণ করেছে। তারা ভূমধ্যসাগরের তীরবর্তী শহর সিত্রের অংশবিশেষ দখল করে নিয়েছে। গত কয়েক সপ্তাহ ধরে এ উপকূলের তেল স্থাপনাগুলোর বিরুদ্ধে সন্ত্রাসীরা হামলা চালিয়ে যাচ্ছে।#
রেডিও তেহরান