IQNA

মসজিদুল আকসায় আবারও উগ্রপন্থী ইহুদিদের ন্যাক্কারজনক হামলা

15:17 - January 28, 2016
সংবাদ: 2600183
আন্তর্জাতিক ডেস্ক: জায়নবাদি ইসরাইলের ইহুদি বসতি এলাকার উগ্রপন্থি ইহুদিরা আবারও মুসলমানদের প্রথম কিবলা মসজিদুল আকসার উপর হামলা চালিয়েছে।
মসজিদুল আকসায় আবারও উগ্রপন্থী ইহুদিদের ন্যাক্কারজনক হামলা

বার্তা সংস্থা ইকনা: আরবীয় সংবাদ মাধ্যমগুলোতে প্রকাশিত হয়েছে যে, মুসলিম উম্মাহর প্রথম কিবলা মসজিদুল আকসার উপর ইহুদিবাদিদের নগ্ন হামলা অব্যাহত রয়েছে।

এ খবর অনুযায়ী সর্বশেষ আজ বুধবার সকালে ইহুদি বসতি এলাকার শত শত উগ্রপন্থি ইহুদিরা মসজিদুল আকসার বাবুল মাগারেব দিয়ে মসজিদের উঠানে জোরপূর্বক প্রবেশ করে এ সময় তারা মসজিদের পবিত্রতা ক্ষুন্ন করে এবং সেখানে কিছু সময় অবস্থান নেয়।

উগ্রপন্থি ইহুদিরা মসজিদুল আকসার উঠানে প্রবেশের পর মসজিদের নিরাপত্তা রক্ষী এবং ফিলিস্তিনি মুসলমানরা আল্লাহু আকবার ধ্বনি দিয়ে তাদের প্রতিরোধ করে। ফলে উগ্রপন্থি ইহুদিরা মসজিদের উঠান থেকে বের হয়ে যেতে বাধ্য হয়।

উল্লেখ্য গত অক্টোবর মাস থেকে ফিলিস্তিনী ও জায়নবাদি ইহুদিদের মধ্যে নতুন করে লড়াই শুরু হয়েছে। এ সময়ে ইহুদি সেনারা কয়েকজন মুসলিমকে শহীদ এবং কয়েকবার মসজিদুল আকসার উপর হামলা চালিয়েছে।

captcha