IQNA

ইমাম মাহদীর(আ.) আর্বিভাবের সময়ে তার সাহায্যকারীরা সমবেত হবেন

15:27 - January 28, 2016
সংবাদ: 2600186
আন্তর্জাতিক ডেস্ক: ইমাম মাহদীর(আ,) সৈন্যরা দূর এবং নিকট থেকে তার কাছে হাজির হয়ে যাবে। অনেকে রাত্রে তার বিছানায় ঘুমাবে এবং সকালে ইমাম মাহদীর কাছে উপস্থিত থাকবে। অনেকে অলৌকিকভাবে অনেকে আবার মেঘেরভরে ইমামের কাছে পৌছে যাবে।
ইমাম মাহদীর(আ.) আর্বিভাবের সময়ে তার সাহায্যকারীরা সমবেত হবেন
বার্তা সংস্থা ইকনা
: আল্লাহর অনুমতিতে ইমাম মাহদীর(আ.) আবির্ভাব হওয়ার পর সারা বিশ্ব থেকে তার সৈন্যরা হাজির হয়ে যাবে। তারা হলেন ইমাম মাহদীর(আ.) বিশেষ ৩১৩জন সৈন্য যারা ইমামের সেনাপতি হবেন।

রাসূল(সা.) বলেছেন: তোমাদের পর একদল আসবে যাদের পায়ের নিচে দুনিয়া হাজির হবে। এবং ইরানের নারী ও পুরুষরা তাদের খেদমত করবেন। তারা চোখের পলকে দুনিয়ার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে যেতে পারবে।

ইমাম জাফর সাদিক(আ.) বলেছেন: শিয়াদের ধর্মপ্রাণ যুবকরা ছাদে ঘুমিয়ে থাকবে হঠাত তারা পূর্বের কোন পরিকল্পনা ছাড়াই ইমামের কাছে পৌছে যাবে। সকালে উঠে দেখবে যে তারা ইমাম মাহদীর(আ.) কাছে রয়েছেন।


captcha