IQNA

ইমাম রেজা (আ.) মসজিদে হামলার নিন্দায় নিরাপত্তা পরিষদ ও আল-আযহার

19:39 - January 30, 2016
সংবাদ: 2600197
আন্তর্জাতিক বিভাগ : সৌদি আরবের ইমাম রেজা (আ.) মসজিদে হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ও মিসরের আল-আযহার বিশ্ববিদ্যালয়।

বার্তা সংস্থা ইকনা : গতকাল (শুক্রবার, ২৯ জানুয়ারি) সৌদি আরবের শিয়া অধ্যুষিত আল-আহসা প্রদেশের মাহাসিন এলাকায় অবস্থিত ইমাম রেজা (আ.) মসজিদে সন্ত্রাসী হামলায় অন্তত ৪ জন নিহত এবং ১৮ জন আহত হয়েছে।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে কঠোর ভাষায় প্রকাশিত এক বিবৃতিতে এ ঘটনার নিন্দা জানানোর পাশাপাশি এর সাথে জড়িতদের অনতি বিলম্বে আটক এবং তাদেরকে দৃষ্টান্ত মূলক শাস্তি প্রদানের দাবী জানানো হয়েছে।

এ বিষয়ে তদন্তের লক্ষ্যে সৌদি আরবকে সহযোগিতার জন্য সকল দেশের প্রতি আহবান জানিয়েছে নিরাপত্তা পরিষদ।

ঐ বিবৃতিতে হামলায় নিহতদের প্রতি সমবেদনা জ্ঞাপন করে উল্লেখ করা হয়েছে, যে কোন ধরনের সন্ত্রাসী পদক্ষেপ; তাই তা যেস্থানে এবং যে উদ্দেশ্যে গ্রহণ করা হোক না কেন তা অপরাধ ও অগ্রহণযোগ্য।

এদিকে এ হামলার নিন্দা জানিয়ে একে ইবাদতের স্থানের প্রতি অবমাননা বলে উল্লেখ করেছে মিসরের আল-আযহার বিশ্ববিদ্যালয়।#3471367

সূত্র : শিনহুয়া

captcha