IQNA

সৌদি আরবে শিয়া মুসলমানদের মসজিদে সন্ত্রাসী হামলা

23:37 - January 30, 2016
সংবাদ: 2600201
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শিয়া মুসলমান অধ্যুষিত প্রদেশের আল- আহসা এলাকার ‘ইমাম রেজা’ মসজিদে বোমা হামলায় বেশ কয়েক জন মুসল্লি আহত ও নিহত হয়েছেন।
সৌদি আরবে শিয়া মুসলমানদের মসজিদে সন্ত্রাসী হামলা

বার্তা সংস্থা ইকনা: আল-আহসা এলাকায় অবস্থিত মাহাসেন শহরের ইমাম রেজা (আ) মসজিদে চালানো হামলায় আরো ১০ ব্যক্তি আহত হয়েছেন। একটি বোমার বিস্ফোরণ ঘটিয়েে একজন বন্দুকধারী মসজিদটিতে প্রবেশ করে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

প্রথমে মসজিদের বাইরে খোলা চত্বরে বোমার বিস্ফোরণ ঘটে এবং পরে এক ব্যক্তি মেশিন গান নিয়ে মসজিদে ঢুকে গুলি চালায়। এতে সেখানে হতাহতের এ ঘটনা ঘটে। এ সময় মুসল্লিরা হামলাকারী ব্যক্তিকে ধরে ফেলে এবং পুলিশের কাছে হস্তান্তর করে।

২০১১ সাল থেকে সৌদি আরবের শিয়া অধ্যুষিত পূর্বাঞ্চলীয় প্রদেশে আলে-সৌদ সরকারের বিভিন্ন ধরণের বৈষম্যমূলক নীতি এবং শিয়া জনগোষ্ঠীর ওপর দমন পীড়নের বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদ-বিক্ষোভ চলছে।

iqna




captcha