IQNA

মার্কিন সেনা আটককারী কমান্ডারদের বিজয় পদক দিলেন সর্বোচ্চ নেতা

19:22 - January 31, 2016
সংবাদ: 2600206
আন্তর্জাতিক ডেস্ক: বিপ্লবের মহামান্য রাহবার ও ইরানের সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহ আল উযমা সাইয়েদ আলী খামেনেয়ী আজ (রোববার) তেহরানে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে পারস্য উপসাগর থেকে মার্কিন মেরিন সেনাদের আটকের ঘটনায় নেতৃত্ব দানকারী সেনা কমান্ডারদেরকে ফাত্‌হ বা বিজয় পদকে ভূষিত করেছেন।
বিজয় পদক পেলেন মার্কিন সেনা আটককারী কমান্ডাররা
বার্তা সংস্থা ইকনা:
সর্বোচ্চ নেতা ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক আয়াতুল্লাহ আল উযমা সাইয়েদ আলী খামেনেয়ী আইআরজিসির নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী ফাদাভি ও আরো চার পদস্থ কমান্ডারকে এই পদক পরিয়ে দেন। সেই সঙ্গে মার্কিন মেরিন সেনাদের আটকের ঘটনায় জড়িত আইআরজিসির সব সদস্যকে পদোন্নতিও দেন তিনি।

গত ১২ জানুয়ারি পারস্য উপসাগরে ইরানের পানিসীমায় অবৈধভাবে প্রবেশ করে দুটি মার্কিন গানবোট। এ সময় অত্যন্ত সাহসিকতার সঙ্গে ওই দুই গানবোটকে এর ১০ আরোহীসহ আটক করেন আইআরজিসির নৌবাহিনীর সদস্যরা। ইরানের হাতে ১০ মার্কিন সেনা আটকের ঘটনায় বিশ্বব্যাপী ব্যাপক সাড়া পড়ে যায়। মার্কিন সরকার ইরানের পানিসীমা লঙ্ঘনের কারণে তেহরানের কাছে ক্ষমা চাওয়ার পর ১০ মার্কিন মেরিন সেনাকে আন্তর্জাতিক পানিসীমায় ছেড়ে দেয়া হয়।

iqna


captcha