
বার্তা সংস্থা ইকনা : প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে দু'টি বিস্ফোরণের ঘটনায় ১২ ব্যক্তি শহীদ এবং অপর ৪০ জন আহত হয়েছে।
যায়নাবিয়া অঞ্চলের ‘কুয়ে সুদান' এলাকায় দু'টি গাড়ী বোমা বিস্ফোরণের মাধ্যমে এ সন্ত্রাসী হামলা চালানো হয় বলে কিছু কিছু প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
দায়েশ বিস্ফোরণের দায় স্বীকার করেছে
এদিকে সিরিয় টেলিভিশনের উদ্ধৃতি দিয়ে প্রেস টিভি জানিয়েছে, প্রথমে একটি গাড়ী বোমার বিস্ফোরণ ঘটানো হয়। এরপর আত্মঘাতী এক ব্যক্তি তার সাথে থাকা এক্সপ্লোসিভ বেল্টের বিস্ফোরণ ঘটায়। এ সন্ত্রাসী হামলার দায় স্বীকার করেছে দায়েশ।#3471702
সূত্র : আল-আলাম