IQNA

বার্মিংহামের প্রাচীন কুরআন শরিফ প্রদর্শিত হবে

20:13 - January 31, 2016
সংবাদ: 2600208
কুরআন বিষয়ক কার্যক্রম বিভাগ : আশা করা হচ্ছে হাজার হাজার আগ্রহী প্রাচীন এ কুরআন শরিফটিকে এক নজর দেখার জন্য ব্রিটেনের বার্মিংহাম জাদুঘরে ভীড় জমাবে।

বার্তা সংস্থা ইকনা : বার্মিংহামের এ কুরআন শরিফটি বিশ্বের প্রাচীনতম কুরআনসমূহের একটি। যা মহানবি (স.) এর যুগের কাছাকাছি সময়ে লিপিবদ্ধ করা হয়েছে।

পবিত্র এ কুরআন শরিফের কিছু পৃষ্ঠা গত বছর বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ে প্রদর্শিত হয়েছিল। ৩ সপ্তাহে প্রায় ৯ হাজার দর্শনার্থী এটি পরিদর্শন করেন।

পবিত্র এ কুরআন আগামী ৫ই ফেব্রুয়ারি বার্মিংহাম জাদুঘরের নতুন গ্যালারী ‘ঈমান'-এ প্রদর্শিত হতে যাচ্ছে।#3471423

সূত্র : Tyburn Mail

captcha