
বার্তা সংস্থা ইকনা : বার্মিংহামের এ কুরআন শরিফটি বিশ্বের প্রাচীনতম কুরআনসমূহের একটি। যা মহানবি (স.) এর যুগের কাছাকাছি সময়ে লিপিবদ্ধ করা হয়েছে।
পবিত্র এ কুরআন শরিফের কিছু পৃষ্ঠা গত বছর বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ে প্রদর্শিত হয়েছিল। ৩ সপ্তাহে প্রায় ৯ হাজার দর্শনার্থী এটি পরিদর্শন করেন।
পবিত্র এ কুরআন আগামী ৫ই ফেব্রুয়ারি বার্মিংহাম জাদুঘরের নতুন গ্যালারী ‘ঈমান'-এ প্রদর্শিত হতে যাচ্ছে।#3471423
সূত্র : Tyburn Mail