
বার্তা সংস্থা ইকনা: ওয়ায়েল আল হালকি সন্ত্রাসীদের এ হামলাকে সন্ত্রাসীদের মনোবল বৃদ্ধি করার জন্য চালানো হয়েছে বলে অবিহিত করেছেন।
সিরিয়ার প্রধানমন্ত্রী গুরুত্বারোপ করে বলেছেন: সন্ত্রাসীরা এধরণের বিদ্বেষপূর্ণ ও পাশবিক হামলার মাধ্যমে সিরিয়ার জনগণের মধ্যে জাতীয় ঐক্যের বাধা সৃষ্টি করতে পারবে না।
সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্রে দেশটির রাজধানী দামেস্কের যায়নাবিয়া অঞ্চলে পরপর ভয়াবহ দু’টি বোমা বিস্ফোরণে ৪৫ জন শহিদ ও ৪০ জনের অধিক আহত হয়েছেন বলে ঘোষণা করেছে।
সানা বার্তা সংস্থার প্রতিবেদন অনুযায়ী, তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী যায়নাবিয়ার ‘কুয় সুদান’ রোডের বাস স্টপে একটি বিস্ফোরকভর্তি গাড়ি দিয়ে হামলা চালায় এবং এ হামলায় আহতদের উদ্ধারকারীদের মধ্যে উপস্থিত হয়ে অপর দুই সন্ত্রাসী নিজেদের শরীফে বাধা বিস্ফোরক বেল্ট বিস্ফোরণ ঘটায়। সন্ত্রাসীদের পরাপর তিনটি হামলার ফলে ৪৫ জন শহিদ ও ৪০ জনের অধিক আহত হয়েছেন।