IQNA

ওবামা’র মসজিদ পরিদর্শনের সিদ্ধান্তকে স্বাগত জানালো আমেরিকান মুসলমানেরা

10:31 - February 01, 2016
সংবাদ: 2600210
আন্তর্জাতিক ডেস্ক: আমেরিকার বৃহত্তম মুসলিম নাগরিক অধিকার সংগঠনের ‘আমেরিকান-ইসলামিক রিলেশনস কাউন্সিল’ ওবামার মসজিদ পরিদর্শনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।
ওবামা’র মসজিদ পরিদর্শনের সিদ্ধান্তকে স্বাগত জানালো আমেরিকান মুসলমানেরা

বার্তা সংস্থা ইকনা: ওয়াশিংটনে অবস্থিত আমেরিকান-ইসলামিক রিলেশনস কাউন্সিলের মুখপাত্র ঘোষণা করেছেন: মসজিদ পরিদর্শনের জন্য দীর্ঘ দিন যাবত আমরা প্রেসিডেন্টের নিকট আহ্বান জানিয়ে আসছি।

তিনি বলেন: আমাদের দেশে ইসলাম বিরোধী কার্যক্রম অতিমাত্রায় বৃদ্ধি পেয়েছে। প্রেসিডেন্ট বারাক ওবামা মসজিদ পরিদর্শনের মাধ্যমে সংহতি ও পারস্পরিক সম্মান বৃদ্ধি হবে বলে আমরা আশা করছি।

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আগামী বুধবার ৩রা ফেব্রুয়ারি মেরিল্যান্ড স্টেটের বাল্টিমোর ইসলামিক সেন্টার ও মসজিদ পরিদর্শন করবেন।

হোয়াইট হাউস ঘোষণা করেছে, দেশের অগ্রগতির ক্ষেত্রে মুসলমানদের ভূমিকার কৃতজ্ঞতা জ্ঞাপন এবং ধর্মীয় স্বাধীনতার গুরুত্ব জোরদার করার জন্য প্রেসিডেন্ট বারাক ওবামা বাল্টিমোর মসজিদ পরিদর্শন করবেন।

বাল্টিমোর ইসলামী কেন্দ্র, আমেরিকা বৃহত্তম ইসলামী কেন্দ্রে। ইবাদতের জন্য সহস্রাধিক মুসলমান এ কেন্দ্রে উপস্থিত হন।

উক্ত ইসলামিক কেন্দ্র ১৯৬৯ সালে নির্মাণ হয়েছে। এ কেন্দ্রের সাথে একটি মসজিদ, একটি মাদ্রাসা, একটি চিকিৎসালয় এবং একটি কিন্ডারগার্টেন রয়েছে।

iqna



captcha