
বার্তা সংস্থা ইকনা: "রাশাদ হাসান" সৌদি সাহিত্যিক এবং কবি আমেরিকা থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক পেয়েছেন। তিনি অনারবদের জন্য পবিত্র কুরআন তিলাওয়াত শিক্ষার ব্যবস্থা করেছেন।
রাশাদ হাসান সামাজিক নেটওয়ার্ক টুইটারে তার নিজস্ব পেজে লিখেছেন: ‘আমি, আমেরিকায় আসার পর বুঝতে পারলাম যে, এখানে অনেকেই কোরআন পড়তে পারে না সুতরাং তাদেরকে বিশেষ করে অনারবদেরকে কোরআন শিক্ষা দেয়া দরকার’।
তিনি বলেন: সপ্তাহে দুই দিন আমি কোরআন শিক্ষার ক্লাস রেখেছি এবং ছাত্ররা এখানে হাজির হয়। অনেকের কোরআন পড়তে খুব সমস্যা হয়। তারা সঠিকভাবে কোরআন পড়তে পারে না। আমি তাদের চোখে তাদের অপরাগতাকে উপলব্ধি করি।
রাশাদ হাসান বলেন: আমরা পবিত্র কুরআনের অধিকারকে অনেক ছোট করে দেখি। অনেকে ইংরেজি শেখার জন্য কত টাকা খরজ করে কিন্তু প্রতি নামাজের জন্য প্রয়োজনীয় সূরা হামদ এবং সূরা পড়তে পারে না।
তিনি টুইটারে আরো লিখেছেন: ‘সর্ব প্রথম আমি ও সহযোগী এবং বন্ধুদের (যার বিভিন্ন দেশে লেখা-পড়া করছেন) প্রতি আহ্বান জানায় যে, আমরা যে যেখানেই থাকি না কেন, প্রয়োজনীয় শিক্ষা অর্জন করার পর সমাজের শান্তি ও উন্নতির জন্য সেই শিক্ষাকে সঠিক ভাবে বাস্তবায়ন করার সর্বোচ্চ চেষ্টা যেন আমরা করি।