
বার্তা সংস্থা ইকনা : ইসলামি বিপ্লবের ৩৭তম বিজয় বার্ষিকী উপলক্ষে ঢাকাস্থ ইরান কালচারাল সেন্টারের উদ্যোগে বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
আগামী শুক্রবার (৫ই ফেব্রুয়ারি) ঢাকার বিএমএ অডিটোরিয়ামে স্থানীয় সময় বিকেল চারটায় এ আলোচনা সভা শুরু হবে এবং সন্ধ্যা ৫:৫০ মিনিটে সমাপ্ত হবে।
এতে স্বাগত বক্তব্য রাখবেন ইরানি কালচারাল কাউন্সেলর জনাব সৈয়দ মুসা হুসাইনি। এছাড়া বক্তব্য রাখবেন বিশিষ্ট চলচ্চিত্রকার মোস্তফা সরওয়ার ফারুকি, বাংলাদেশ শিল্পকলা একাডেমির ড্রামা এ্যান্ড ফিল্ম ডিপার্টমেন্টের ডাইরেক্টর সারা আরা মাহমুদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের মাননীয় রাষ্ট্রদূত ড. আব্বাস ওয়ায়েজি দেহনাভি এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা জনাব ইকবাল সোবহান চৌধুরী।
উল্লেখ্য, এ অনুষ্ঠানে কিনোট পেপার উপস্থাপন করবে আমাদের সময় ডটকম-এর সম্পাদক রাশিদুল ইসলাম।#