বার্তা সংস্থা ইকনা : মার্কিন অলিম্পিক দলের প্রথম হিজাবধারী সদস্যের নাম ইবতিয়াজ মোহাম্মদ। তিনি দেশটির পক্ষ থেকে ফেন্সিং বা তলোয়ারবাজিতে অংশ নেবেন। খবর মার্কিন দৈনিক হাফিংটন পোস্টের।
আগামী ৫ থেকে ২১ আগস্ট পর্যন্ত এ ক্রীড়া অনুষ্ঠিত হবে।
ইবতিয়াজ বলেন, ধর্ম, জাতি বা লিঙ্গ কখনই পথের বাধা হয়ে দাঁড়ায় না তাই প্রমাণ করার জন্য অলিম্পিকে অংশ নিচ্ছেন তিনি। অধ্যবসায়ের মাধ্যমে উদাহরণ হয়ে উঠতে চান বলেও উল্লেখ করেছেন ইবতিয়াজ।
নিউ জার্সি অঙ্গরাজ্যের নাগরিক ইবতিয়াজ মোহাম্মদ ১৩ বছর বয়স থেকেই তলোয়ারবাজি করছেন।#3472785