IQNA

ইরাকে ‘আমিরুল কুররা' কুরআন প্রশিক্ষণ কোর্সের দ্বিতীয় পর্বের উদ্বোধন

21:07 - February 04, 2016
সংবাদ: 2600228
কুরআন বিষয়ক কার্যক্রম বিভাগ : ইরাকের শিশু-কিশোরদের জন্য আয়োজিত আমিরুল কুররা প্রশিক্ষণ কোর্সের দ্বিতীয় পর্ব গত ২ ফেব্রুয়ারি হযরত আব্বাস (আ.) এর মাজারে শুরু হয়েছে।

বার্তা সংস্থা ইকনা : হযরত আব্বাস (আ.) এর মাজার ভিত্তিক হাফেজ ও কারী প্রশিক্ষণ কেন্দ্রের তত্ত্বাবধানে ইরাকের বিভিন্ন অঞ্চল থেকে কুরআনিক প্রতিভা অন্বেষণের লক্ষ্য নিয়ে এ প্রকল্পের কাজ শুরু হয়েছে।

ইরাকের ১০টি প্রদেশ থেকে ৬০ জন শিশু-কিশোর প্রথম পর্ব থেকে দ্বিতীয় পর্বে উত্তীর্ণ হয়েছে।

এ পর্বে অংশগ্রহণকারীদের জন্য প্রথম পর্বের পূনারাবৃত্তির পাশাপাশি বিশেষ শিক্ষণীয় কোর্সের ব্যবস্থা করা হয়েছে।

ইরাকের কুরআনিক অঙ্গনে তৎপর ব্যক্তিত্বদের মাঝে ‘আমিরুল কুররা' প্রজেক্ট বিশেষ গুরুত্বের অধিকারী। হযরত আব্বাস (আ.) এর মাজার ভিত্তিক হাফেজ ও কারী প্রশিক্ষণ কেন্দ্র এ প্রকল্পের তত্ত্বাবধানে রয়েছে।

বলাবাহুল্য, আমিরুল কুররা প্রকল্পের প্রথম পর্ব চলতি বছরের গ্রীস্মকালে ইরাকের বিভিন্ন প্রদেশের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণের মধ্য দিয়ে শুরু হয়।#3472601

সূত্র: কাফ

captcha